লন্ডনে লুকিয়ে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন কারিনা

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৬

লন্ডনে লুকিয়ে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন কারিনা

Manual4 Ad Code

Karina

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :: কারিনা কাপুর মা হতে চলছেন এই গুজব বেশ কিছুদিন ধরে ঘুরছে বলিউডে। কারণ, তাঁকে ইদানীং দেখা যাচ্ছে না কোনো অনুষ্ঠান-আয়োজনে। চুক্তিবদ্ধ হচ্ছেন না নতুন কোনো ছবিতে। পারিবারিকভাবেও এ বিষয়ে মুখ খুলছেন না কেউ। তাই গুজবগুলো ডালপালা মেলেই যাচ্ছে।

Manual1 Ad Code

তবে এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন। ভক্তদের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি বললেন, তাকে মা হতে দেখতে চান তার সমস্ত ভক্তরাই। কিন্তু আপতত তেমন কোনও সম্ভাবনা নেই।

Manual6 Ad Code

মা হওয়ার জন্য লন্ডনে এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছেন এমন খবর প্রসঙ্গে কারিনার মজার মন্তব্য, হ্যাঁ, লন্ডনে আমি লুকিয়ে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছি।

Manual8 Ad Code

প্রসঙ্গত, লন্ডনে লম্বা ছুটি কাটিয়ে কিছুদিন আগেই ভারতে ফিরেছেন কারিনা কাপুর খান। সম্প্রতি মুম্বাইয়ে ইউনিসেফ আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে ঢিলেঢালা পোশাক পরে অনুষ্ঠানে হাজির হন কারিনা। অনুষ্ঠানের শুরু থেকেই কারিনার চলনে একধরনের পার্থক্য লক্ষ করেন সংবাদকর্মীরা। আলোকচিত্রীরা শত অনুরোধ করেও কারিনাকে তাঁদের কথামতো পোজ দিতে রাজি করাতে পারেননি। তা ছাড়া তাঁকে চেয়ার থেকে উঠে দাঁড়াতে বললেও, তিনি বারবার উঠে দাঁড়াবেন না বলেও আলোকচিত্রীদের জানিয়ে দেন।

মোট কথা, পুরো অনুষ্ঠানে সাবধানি কারিনা বেশ সচেতনভাবেই নিজেকে সামলে চলছিলেন। তাই তো ভারতীয় গণমাধ্যম এখন নবাববাড়িতে নতুন অতিথি আসার খবরটি দিচ্ছে আরও ফলাও করে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code