লর্ডকে ভারত থেকে ফেরানোর বিষয়ে বাংলাদেশের হাত নেই: কাদের

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৮

লর্ডকে ভারত থেকে ফেরানোর বিষয়ে বাংলাদেশের হাত নেই: কাদের

Manual3 Ad Code

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনি পরামর্শক, ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে ভারত থেকে ফিরিয়ে দেয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো হাত নেই। এটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual3 Ad Code

শুক্রবার (১৩ জুলাই) দুপুরে গাজীপুরের চন্দ্রায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভারতে কে আসবে কে আসবে না, ভারতে আসতে কার অনুমতি লাগবে, কীভাবে অনুমতি নিতে হবে, এটা ভারতের নিজেদের নিয়মকানুনের বিষয়। ভারত থেকে বলা হয়েছে, ফরেন অফিস (পররাষ্ট্র মন্ত্রণালয়) থেকে যে এখানে প্রয়োজনীয় যে ডকুমেন্টস, কাগজপত্র এগুলোর ঘাটতি রয়েছে এবং ঘাটতি থাকার কারণে লর্ড সভার সদস্য কার্লাইলকে অনুমতি দেওয়া হয়নি। এখন এই অনুমতির ব্যাপারটা সম্পূর্ণভাবে ভারত সরকারের বিষয়। এখানে বাংলাদেশ সরকারের কোনো প্রকার সম্পৃক্ততা বা বাংলাদেশ সরকারের কোনো প্রকার সম্পৃক্ততা এখানে নেই। এটা ভারতের ইন্টারনাল ম্যাটার (অভ্যন্তরীণ বিষয়)। এখানে বাংলাদেশ সরকার কেন এ ব্যাপারে ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করবে?’

Manual8 Ad Code

আগামী কোরবানি ঈদকে সামনে রেখে সড়ক প্রস্তুতি প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী কোরবানীর ঈদে সড়কযাত্রা স্বস্তিদায়ক হবে। টাঙ্গাইল বাইপাসে যে সমস্যা ছিল, তা সংস্কার করায় আর সমস্যা হবে না। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফোরলেনে নির্মাণাধীন ২৩ ব্রিজ দিয়ে গাড়ি চলবে। দেউরিয়া রেলওভার পাসের কাজ প্রায় শেষ। তাই ঈদে ফোরলেনে যাতায়াত অনেক সুবিধাজনক হবে। গাড়ি গতিও ভালো পাবে।

আসন্ন রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, তিন সিটি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। এখানে সরকারের কোনো ভিন্ন ভূমিকা থাকবে না। জনগণ যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী এমপি মন্ত্রীরা এলাকায় যেতে পারবে না। আমরা সেই বিধি মেনে চলেছি। খুলনা ও গাজীপুরে আচরণবিধি লঙ্ঘন করিনি। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে মির্জা ফখরুল ইসলাম নির্বাচনী এলাকায় যেতে পারেন অথচ আমরা যেতে পারি না।

Manual8 Ad Code

আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে কাদের আরো বলেন, সবাইকে আবারও আশ্বস্ত করতে চাই, স্বাধীন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের যে নিয়ম-কানুন আচরণবিধি আছে, আমরা সরকারি দলের পক্ষ থেকে সব মেনে চলব।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code