লাখাইয়ে টমটম ভাড়া নিয়ে সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩

লাখাইয়ে টমটম ভাড়া নিয়ে সংঘর্ষে আহত ৩০

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার লাখাই উপজেলায় টমটম ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

 

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার বুল্লা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংহ গ্রামের টমটম ড্রাইভার আলী হোসেনের ছেলে আফিল মিয়ার সঙ্গে টমটম ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় পশ্চিম বুল্লা গ্রামের রানার মিয়া নামে এক যুবকের। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে বিষয়টি উভয়ের স্বজনদের মধ্যে জানাজানি হলে সিংহ গ্রাম ও পশ্চিম বুল্লা গ্রামের লোকজন বুল্লা বাজারে জড়ো হন। একপর্যায়ে ফের উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

 

Manual6 Ad Code

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, টমটমের ভাড়া দেওয়া-নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

(সুরমামেইল/এমএকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code