লাখাইয়ে নদীর পাড় থেকে শিক্ষিকার লাশ উদ্ধার, ব্যাগে মিলল বিষের বোতল

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪

লাখাইয়ে নদীর পাড় থেকে শিক্ষিকার লাশ উদ্ধার, ব্যাগে মিলল বিষের বোতল

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার লাখাই উপজেলায় রিবন রুপা দাস নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ মে) বিকেলে উপজেলার ঝনঝনিয়া নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত রিবন রাণী দাশ ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বামৈ মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রভাষক অজয় দাশের স্ত্রী।

Manual5 Ad Code

 

পুলিশ বলছে, রিবন রুপা দাশের ব্যাগে তিনটি বিষের বোতল পাওয়া গেছে। এরমধ্যে একটি বোতলের অর্ধেক খালি। ধারণা করা হচ্ছে, তিনি হয়তো অর্ধেক বোতল বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

Manual2 Ad Code

 

লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, শুক্রবার হবিগঞ্জ শহরের বাসা থেকে বাবার বাড়ি মৌলভীবাজারে যাওয়ার জন্য বের হন তিনি। কিন্তু তিনি সেখানে যাননি। দুইদিন নিখোঁজের পর রোববার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে একটি ব্যাগে কাপড়ের সঙ্গে তিনটি বিষের বোতল পাওয়া গেছে। একটি বোতলের অর্ধেক খালি ছিল। শরীরেও আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code