লাখাইয়ে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৩

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২

লাখাইয়ে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৩

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে ডাকতির প্রস্তুতির সময় তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) রাতে উপজেলার বামৈ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

গ্রেফতাররা হলেন- জেলার বানিয়াচং উপজেলার আমির খানী মহল্লার আবু শ্যামার ছেলে সাইফুল ইসলাম, লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের শাকির মাহমুদ মিয়ার ছেলে মুর্শেদ মিয়া ও মাধবপুর উপজেলার বাকর নগর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে শাহজাহান মিয়া।

 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া বলেন, বামৈ এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতদল- এমন সংবাদে অভিযান চালায় পুলিশ। অভিযানের টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা, গ্রিল কাটার যন্ত্রপাতি, ছুরি ও চাকু উদ্ধার করা হয়।

 

Manual6 Ad Code

ওসি জানান, গ্রেফতাররা এলাকায় চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় আরো একটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code