লাখাইয়ে পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪

লাখাইয়ে পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার লাখাই উপজেলায় পুকুরে ডুবে পাখি আক্তার (৮) ও মাইশা আক্তার (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বামৈ গ্রামের পূর্ব বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পাখি ও মাইশা ওই গ্রামের রমিজ মিয়ার মেয়ে।

 

Manual6 Ad Code

জানা যায়, দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে পাখি ও মাইশা। এক পর্যায়ে সকলের অগোচরে দুইজন পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদেরকে না পেয়ে খোঁজাখুজি করেন দুই শিশুর স্বজনরা। পরে পুকুর থেকে পাখি আক্তার ও মাইশা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করেন তারা। বাদ মাগরিব জানাজার নামাজ শেষে তাদেরকে দাফন করা হয়।

 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু খয়ের বিষয়টি নিশ্চিত করেন।

 

Manual6 Ad Code

বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুখ জানান, পানিতে এক সাথে দুই বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code