লাখাইয়ে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২২

লাখাইয়ে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার লাখাইয়ের বুল্লা বাজারে বাসচাপায় ওয়াহিদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (০৫ ডিসেম্বর) সকালে উপজেলার স্থানীয় বুল্লাবাজারে ঢাকাগামী বাসের কাউন্টারের সামনে এই দুঘর্টনা ঘটে।

Manual8 Ad Code

 

নিহত ওয়াহিদ আলী উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।

Manual6 Ad Code

 

স্থানীয়রা জানান, সকালে উপজেলার স্থানীয় বুল্লাবাজারে ঢাকাগামী বাসের কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন ওয়াহিদ আলী। এসময় লাকী এক্সপ্রেস লিমিটেডের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই বাসের চালক পালিযে যান। এদিকে, দুর্ঘটনার পর বুল্লাবাজার ও আশপাশের লোকজন ঘটনাস্থলে সমবেত হয়ে ওয়াহিদ আলী হত্যার প্রতিবাদ সভা করেন।

 

Manual7 Ad Code

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এন মিয়া জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। বাসটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code