লিঙ্গের মতো দেখতে বিরল ফুল ‘পেনিস ফ্লাই ট্র্যাপ’

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, মে ২১, ২০২২

লিঙ্গের মতো দেখতে বিরল ফুল ‘পেনিস ফ্লাই ট্র্যাপ’

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক :
বিজ্ঞানসম্মত নাম নেপেনথেস বোকোরেনসিস। তবে অধিকাংশ মানুষই একে চেনেন ‘পেনিস ফ্লাই ট্র্যাপ’ নামে। অতিপরিচিত পতঙ্গভুক উদ্ভিদ কলসপত্রীর মতো এই উদ্ভিদটি পোকা-মাকড় খায়।

 

কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে অঙ্গের মাধ্যমে উদ্ভিদটি খাদ্য সংগ্রহ করে, সেই অঙ্গটিকে দেখতে কিছুটা পুরুষদের যৌনাঙ্গের মতো। এবার এই উদ্ভিদটিকে নিয়েই হুলস্থুল কাণ্ড কম্বোডিয়ায়।

Manual1 Ad Code

পেনিস ফ্লাই ট্র্যাপ।

Manual5 Ad Code


কম্বোডিয়ার বোকোর পাহাড়ের একটি ভিডিও আচমকাই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েক জন অত্যুৎসাহী নারী খুশি মনে ছিঁড়ছেন উদ্ভিদটি। পুরুষদের যৌনাঙ্গের মতো অঙ্গটি গালে ঘষতেও দেখা যায় তাদের। ভিডিও ভাইরাল হতেই বিরল প্রজাতির এই উদ্ভিদটি ছিঁড়ে ফেলার হিড়িক দেখে আঁতকে উঠেছেন পরিবেশকর্মীরা। ওঠে নিন্দার ঝড়।

 

Manual6 Ad Code

শেষ পর্যন্ত গোটা ঘটনায় কম্বোডিয়ার পরিবেশ মন্ত্রককে রীতিমতো বিবৃতি জারি করতে হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবেশের এই সম্পদটিকে ভালোবাসার জন্য ধন্যবাদ। কিন্তু দয়া করে এগুলো ছিঁড়ে ফেলবেন না। যা আপনারা করছেন, তা মোটেই ঠিক কাজ নয়। ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকুন।’

পেনিস ফ্লাই ট্র্যাপ।


বিশেষজ্ঞরা বলছেন, লিঙ্গের মতো অংশটি প্রাথমিক ভাবে ফুল মনে হলেও এটি আদতে ফুল নয়, রূপান্তরিত পাতা। এই অঙ্গটির মাধ্যমেই খাদ্য সংগ্রহ করে উদ্ভিদটি। এই অংশটির মধ্যে এমন কিছু উপাদান থাকে, যা থেকে নির্গত হয় সুগন্ধ। এই সুগন্ধের টানেই পোকা-মাকড় এসে বসে, আর তার পরই ঢাকনার মতো একটি অংশ বন্ধ হয়ে যায়। এর পর এই অঙ্গটির ভেতরে একাধিক তরল ক্ষরিত হয়। তাতে আটকে থাকা পতঙ্গটি হজম হয়ে যায়।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code