শফিক চৌধুরীর নেতৃত্বে বিশ্বনাথ যুবলীগ ঐক্যবদ্ধ

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৭

শফিক চৌধুরীর নেতৃত্বে বিশ্বনাথ যুবলীগ ঐক্যবদ্ধ

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে উপজেলার ৮ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় শনিবার বিকেলে স্থানীয় একটি পার্টি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সভায় বক্তারা বলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিশ্বনাথে যুবলীগ ঐক্যবদ্ধ। শফিক চৌধুরীর নেতৃত্বেই আগামীতে সকল উন্নয়ন কর্মকান্ড ও আন্দোলন-সংগ্রামে যুবলীগ বদ্ধপরিকর।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগ নেতা রফিক হাসান মেম্বার, আব্দুল আজিজ সুমন, গিয়াস উদ্দিন, তোফায়েল আহমদ, মাহমুদুল করিম মঞ্জুর, বিশ্বনাথ সদর ইউনিয়ন আহবায়ক মনোহর হোসেন মুন্না, যুগ্ম আহবায়ক সুন্দর আলী রুহুল, লামাকাজী ইউনিয়ন সভাপতি ফয়ছল আহমদ মেম্বার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, খাজাঞ্চী ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম মাসুক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অলংকারী ইউনিয়ন সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আব্দুর রব, রামপাশা ইউনিয়ন সভাপতি মোহন মিয়া, সাধারণ সম্পাদক মাস্টার ছাদ নুর, দৌলতপুর ইউনিয়ন সভাপতি দবির মিয়া, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, দেওকলস ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান মিনু, সাধারণ সম্পাদক সঞ্জিত আচার্য্য, দশঘর ইউনিয়ন আহবায়ক ইউছুফ আলী, যুগ্ম আহবায়ক নন্দলাল বৈদ্য, এনামুল ইসলাম, শাহ ফারুক আহমদ, শেখ আলমগীর, কামরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়নের যুগ্ম আহবায়ক আবুল কালমা আজাদ, রিপন মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন সহ-সভাপতি জামাল উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক নজির হোসেন, সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, রামপাশা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর আহমদ, আমিনুর রহমান ইমরান, যুবলীগ নেতা তুরুন মিয়া, বদরুল ইসলাম মহসিন, যুবলীগ নেতা সায়েদ আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code