শফিক চৌধুরী-পংকি খানকে স্বাগত জানাতে বিশ্বনাথ যুবলীগের সভা

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮

শফিক চৌধুরী-পংকি খানকে স্বাগত জানাতে বিশ্বনাথ যুবলীগের সভা

Manual6 Ad Code

যুক্তরাজ্য সফর শেষে স্বদেশে আগমন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এবং বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান’কে স্বাগত জানাতে প্রস্তুতি সভা করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবলীগ। শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভটি অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য শাহ শহীদুল ইসলাম, নূরশেদ আহমদ, ইউসুফ আলী, এনামুল হক এনাম, তোফায়েল আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনোহর হোসেন মুন্না, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া, রামপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ।

Manual5 Ad Code

সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা লিটন মিয়া, এমদাদ হোসেন নাঈম, ফজলুর রহমান শিপন, ফুলকাছ মিয়া, জুবেল আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, ছাত্রলীগ নেতা রুবেল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code