শফিক চৌধুরী-পংকি খান দেশে ফিরছেন তাই!

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০১৮

শফিক চৌধুরী-পংকি খান দেশে ফিরছেন তাই!

Manual2 Ad Code

দীর্ঘ প্রায় দুই মাস পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। শফিক চৌধুরী ও পংকি খান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্বনাথ আওয়ামী লীগ। তাদের স্বদেশ আগমন উপলক্ষে স্থানীয় আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর পক্ষ থেকে উপজেলা সদরের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে।

জানা গেছে, গত ১ ফেব্রুয়ারী যুক্তরাজ্য যান শফিকুর রহমান চৌধুরী। এসময় তার সঙ্গে ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান। দীর্ঘদিন পর শফিক চৌধুরী কাছে পেয়ে যুক্তরাজ্য অবস্থানরত দলীয় নেতাকর্মীরা খুশি হন। তিনি সেখানে বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর দলীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভা ও ব্যস্ত সময় পার করেন। যুক্তরাজ্য বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভায় তাঁর সরব উপস্থিতি লক্ষ করা যায়। দীর্ঘ দুই মাস পর দেশে ফিরছেন তিনি। আগামী রোববার বাংলাদেশে আসছেন তিনি। এমটাই জানিয়েছেন যুক্তরাজ্য অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কয়েকজন নেতা।

Manual5 Ad Code

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় দুইমাস পর আগামী রোববার ১লা এপ্রিল যুক্তরাজ্য সফর শেষে দেশে আসছেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন। সিলেট ওসমানী আন্তজার্তিক বিমানবন্দরে তাদের সংবর্ধনা প্রদান করা হবে। এতে প্রায় কয়েক হাজার নেতাকর্মীর সমাগম ঘটবে। ইতিমধ্যে দলীয়ভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে নেতাকর্মীর মধ্যেও প্রাণচাঞ্চলতা ফিরে এসেছে। বিমানবন্দরে সংবর্ধনা সফলের লক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা আ.লীগের এক প্রস্তুতি সভা হওয়ার কথা রয়েছে।

Manual8 Ad Code

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য বলেন, সিলেটের কোটি মানুষের নেতা শফিকুর রহমান চৌধুরী স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চলতা ফিরে এসেছেন। আগামী রোববার সিলেট বিমানবন্দরে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী শফিক চৌধুরী ও পংকি খানকে বরণ করতে উপস্থিত থাকবেন।

Manual3 Ad Code

উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন বলেন, প্রিয় নেতাকে সিলেট বিমানবন্দরে বরণ করতে যুবলীগ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। বিশাল গাড়ী বহর নিয়ে সিলেট আন্তজার্তিক বিমানবন্দরে নেতাকর্মী উপস্থিত হবেন। শফিক চৌধুরী ও পংকি খানকে বিমানবন্দরে বরণ করতে যুবলীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন বলে তিনি জানান।

আগামী রোববার শফিক চৌধুরী ও পংকি খান দেশে আসার বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক আমির আলী চেয়ারম্যান বলেন, আমাদের প্রাণ প্রিয় নেতা শফিকুর রহমান চৌধুরী দীর্ঘদিন পর যুক্তরাজ্য থেকে ফিরছেন। তাই দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আগামী রোববার সকাল ৯টায় সিলেট আন্তজার্তিক বিমান বন্দরে শফিক চৌধুরী ও পংকি খানকে সংবর্ধনা প্রদান করা হবে। এতে কয়েক হাজার নেতাকর্মীর সমাগম ঘটবে বলে তিনি জানান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code