শরীরে শিহরণ কেন জাগে?

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৭

শরীরে শিহরণ কেন জাগে?

Manual8 Ad Code

ধরুন, কোনও একটি বিশেষ গান আপনি খুব মন দিয়ে শুনছেন। কানে হেডফোন, চোখ বন্ধ। আপনার চারপাশে অজস্র কিছু ঘটে চললেও আপনি আর সে সবের মধ্যে নেই। সম্পূর্ণরূপে গানের মধ্যে ঢুকে গিয়েছেন। সে সময়ে হঠাৎ শরীরে হালকা শিরশিরানি অনুভব করলেন, এমনটা কখনও হয়েছে কি? যদি হয়ে থাকে, মনোবিদরা জানাচ্ছেন, আপনি এক বিরল গুণের অধিকারী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিরর-এ প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি অক্সফোর্ড অ্যাকাডেমিক জার্নালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়, যদি কোনও গান বা মিউজিক আপনাকে আবেগময় করে তোলে এবং তার জন্য যদি শরীরে আপনি শিহরণ অনুভব করেন, তবে বুঝতে হবে আপনার মস্তিষ্ক আর পাঁচ জনের থেকে আলাদা। কোনও আবেগ বা অনুভূতিকে আপনি যতটা দ্রুত আত্মস্থ করতে পারেন, অন্য কেউ এতটা সহজে সেটা পারে না।

Manual3 Ad Code

গবেষক ম্যাথিউ স্যাচস জানাচ্ছেন, ‘ক্যাথারসিস’ প্রক্রিয়াটি যাদের খুব শক্তিশালী, তাদের এই ধরনের অনুভূতি হয়ে থাকে।
প্রসঙ্গত, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রথম ‘ক্যাথারসিস’ শব্দটির উল্লেখ করেন। যে প্রক্রিয়ায় কোনও বিশেষ ঘটনার ফলে মানুষের অবচেতন মনে জমে থাকা কষ্ট, ভয়-ভীতির প্রকাশ ঘটে, সেটিকে বিশেষজ্ঞরা ক্যাথারসিস বলে থাকেন। এ ক্ষেত্রে গান শুনে আবেগপ্রবণ হয়ে পড়াটাকেও গবেষকরা ও ভাবেই ব্যাখ্যা করছেন। তাঁদের দাবি, গান শোনার সময়ে ওই শ্রোতা অতীতের কোনও একটি ঘটনার কথা ভাবছেন বলেই এমনটা ঘটছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code