‘শহীদ জিয়া অডিটোরিয়ামের’ নামফলক ভাঙায় তিন নেতার নিন্দা

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯

‘শহীদ জিয়া অডিটোরিয়ামের’ নামফলক ভাঙায় তিন নেতার নিন্দা

Manual3 Ad Code

মৌলভীবাজার সরকারি কলেজে বিএনপি সরকারের আমলে নির্মিত ‘শহীদ জিয়া অডিটোরিয়াম’ এর নামফলক ভেঙে ফেলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির তিন কেন্দ্রীয় নেতা।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, দুই সহ-সাংঠনিক সম্পাদক ও সাবেক এমপি যথাক্রমে দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমদ মিলন এ নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়ারউর রহমান বীর উত্তমের নামে ১৯৫-৯৬ সালে স্থাপিত ‘শহীদ জিয়া অডিটোরিয়ামের’ নাম ফলক বেআইনী ভাবে কলেজ কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীদের সম্মুখেই ভেঙে ফেলে ছাত্রলীগ ক্যাডাররা। যা একটি কলেজের শিক্ষার পরিবেশ বিনষ্টের কারণও হতে পারে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরাও বিক্ষোব্ধ। এ কারণে কলেজ কর্তৃপক্ষ দ্রুত নামফলক পুনঃস্থাপন করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং দুস্কৃতিকারীদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বানও জানান তারা।

Manual2 Ad Code

তারা এও বলেন, দেশের সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতীশীল পরিবেশ সৃষ্টি করে রেখেছে ছাত্রলীগ। যে কারণে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজগুলোতেও শিক্ষার পরিবেশ বিদ্যমান নেই। এরই ধারাবাহিকতায় তারা হিংসাত্বক মনোভাব নিয়ে শহীদ জিয়াউর রহমানের নামফলক ভেঙেছে। তবে নামফলক ভাঙলেও দেশের সাধারণ শিক্ষার্থীদের হৃদয় থেকে তারা জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে পারবে না বলেও উল্লেখ করেন নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code