শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী আজ

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মে ৩০, ২০১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী আজ

Manual1 Ad Code

imagesসুরমা মেইল নিউজ : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন তিনি। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্ম

Manual5 Ad Code

বগুড়ায়। ১৯৫৩ সালে তিনি সামরিক পেশায় যোগ দেন। ১৯৭১ সালের মার্চে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে ‘মেজর জিয়া’ হিসেবে পরিচিত পান সাবেক এই সেনা প্রধান। মুক্তিযুদ্ধকালে তাঁর নেতৃত্বেই গড়ে ওঠে প্রথম নিয়মিত সশস্ত্র ব্রিগেড ‘জেডফোর্স’। মুক্তিযুদ্ধকালীন ১১ নং সেক্টরের কমান্ডার ছিলেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরউত্তম খেতাব পেয়েছিলেন তিনি। ১৯৭৫ সালের ২৫ আগস্ট জিয়াউর রহমান লে. জেনারেল থাকাবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন।

১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান। আর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা তাঁর হাত ধরেই। জিয়াউর রহমানের শাসনামলেই দেশ বহুদলীয় গণতন্ত্রে ফিরে আসে। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলোকে আবার রাজনীতির স্বাভাবিক স্রোতধারায় ফিরে আসারও সুযোগ করে দিয়েছিলেন তিনি। বন্ধ ঘোষিত সকল সংবাদপত্র চালু ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি ১৫ দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করে, যার সূচনা হয় গত ১৭ মে। আজ ৩০ মে এই মহান নেতার শাহাদাত বার্ষিকীতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হবে। সকালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআন খানি, সাড়ে ৯টায় দোয়া মাহফিল ও দলীয় কার্যালয় থেকে সকাল ১০ টায় শোক র‌্যালী বের হবে। এ ছাড়া দিনভর নগরীর বিভিন্ন ওয়ার্ডে কোরআনখানি, আলোচনা, জিয়ার ভাষণ প্রচার, দোয়া ও তবারক বিতরণ করা হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code