শাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৫

শাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

Manual1 Ad Code

শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে।

Manual2 Ad Code

 

‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে ২২ সদস্যবিশিষ্ট এই প্যানেল সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

ঘোষিত প্যানেলে অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে  মুস্তাকিম বিল্লাহ, সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

এছাড়া ক্রীড়া সম্পাদক শাকিল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান জিলন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক অমিত মালাকার, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক তাজুল ইসলাম, সমাজসেবা সম্পাদক রুবেল মিয়া রাব্বি, ছাত্রীবিষয়ক সম্পাদক মাহমুদা রিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোস্তফা আহমেদ, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মুনতাসির মামুন শুভ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেক রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশিক, পরিবহন সম্পাদক নাসিমুল হুদা, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক সোহানুর রহমান এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে হৃদয় মিয়া, হৃদয় আহসান, আফফান, অন্তু গোপ ও মারুফ সাকলাইনের নাম ঘোষণা করা হয়েছে।

 

Manual6 Ad Code

তবে ঘোষিত প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে কারও নাম ঘোষণা করা হয়নি। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদটি কেন ফাঁকা রাখা হয়েছে-এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, এই পদটি এখনও খালি রয়েছে এবং এখনও কাউকে চূড়ান্তভাবে ঘোষণা করা যায়নি।

 

তিনি জানান, একজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারলে তাকে প্যানেলে যুক্ত করা হবে। উদ্দেশ্যমূলকভাবে এই পদ ফাঁকা রাখা হয়নি; টেকনিক্যাল কারণে এখনও এই পদে কাউকে ঘোষণা করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

শাকসু নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত প্রার্থীর তালিকা অনুযায়ী মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মোট দুই জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে একজন ইব্রাহিম বিন ইসলাম, যিনি শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী। অপর প্রার্থী আমিনুল ইসলাম জীবন, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির সহ-মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

আমিনুল ইসলাম জীবনের সঙ্গে ছাত্রদল সমর্থিত প্যানেলে অন্তর্ভুক্তির বিষয়ে কোনও আলোচনা হয়েছে কিনা এ প্রশ্নে তিনি বলেন, তাদের দলের পক্ষ থেকে তাকে অ্যাপ্রোচ করা হয়েছে। তবে তিনি তাদের জানিয়ে দিয়েছেন আপাতত কোনও প্যানেলে যাচ্ছেন না। স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশগ্রহণ করবেন।

 

(সুরমামেইল/এসবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code