শাকিবকে ছাড়িয়ে গেলেন জিৎ

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭

শাকিবকে ছাড়িয়ে গেলেন জিৎ

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :: ঢাকাই কিং শাকিব খানকে ছাড়িয়ে গেলেন ওপার বাংলার জিৎ। গেলো বছর জাজের ঘরে যৌথ প্রযোজনার ছবিতে প্রতিযোগিতায় নামেন তারা। বছর শেষে জয়ের মালা পড়েছেন জিৎ। যৌথ প্রযোজনায় শাকিব অভিনয় করেছিলেন ‘শিকারি’ ছবিতে, তাঁর নায়িকা ছিলেন ওপার বাংলার শ্রাবন্তী। অন্যদিকে জিৎ-ফারিয়া জুটি বাঁধেন ‘বাদশা’ ছবিতে। এ দুটি ছবির মধ্যে ভালো ব্যবসা করেছে ‘বাদশা’।

Manual6 Ad Code

জাজ মাল্টিমিডিয়ার নিজস্ব জরিপ থেকেই জানা যায় এমন তথ্য। আড়াইশো সিনেমা হলে নিজেদের ব্যবস্থাপনায় প্রজেক্টর ও অধিকাংশ যৌথ প্রযোজনার ছবির সঙ্গে জাজ মাল্টিমিডিয়া যুক্ত থাকায় এই জরিপ তাঁরা চালাতে পেরেছেন।

জাজ মাল্টিমিডিয়ার একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমাদের দেশে বক্স অফিস নেই। তারপরও বলি, বাদশাহ ছবি এখন পর্যন্ত ৪ কোটি টাকা আয় করেছে, শাকিবের শিকারি সাড়ে ৩ কোটি টাকা, আয়নাবাজি ২ কোটি টাকা আয় করেছে। বাদশা ছবিটি চতুর্থ রান (একই সিনেমা হলে চারবার) চলেছে। এখনো প্রায় ১০টি সিনেমা হলে বাদশাহ চলছে। শিকারিও চলছে। আয়নাবাজি ফার্স্ট রান চলছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code