সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৭
বিনোদন ডেস্ক :: খবরটি এতদিন গোপন থাকলেও এখন আর তা নেই, শাকিব-অপু দম্পতির কোল জুড়ে এসেছে একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। শাকিবের ছেলেকে নিয়ে কথা বলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি । তিনি বলেন, জয়ের মতো ফুটফুটে সন্তান চান।
মঙ্গলবার সকালে মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে শাকিব-অপু পুত্রের একটি ছবি পোস্ট করে তার নিচে ক্যাপশনে এমনটাই জানিয়েছেন।
মাহি লিখেছেন, আমি প্রতিদিন আল্লাহকে বলবো, তুমি ঠিক ওর (জয়) মতোই আমাকে একটা বেবি দিও। ওত মায়া, ওত নিষ্পাপ চোখের একটা জয় দিও’, ইনশাল্লাহ।
গত বছর মাহি সিলেটের ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের সন্তান অপুকে বিয়ে করেন।
উল্লেখ, সোমবার (১০ এপ্রিল) বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে হাজির হয়ে শাকিব খানের সঙ্গে নিজের বিয়ের কথা প্রকাশ করেন অপু বিশ্বাস। এ সময় তার কোলে ছিল এই দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।
Design and developed by ওয়েব হোম বিডি