শাকিবের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন বুবলির পরিবার!

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬

শাকিবের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন বুবলির পরিবার!

Manual1 Ad Code

Sakib-Bubli

বিনোদন ডেস্ক :: ঢালিউডের কিং খান নামেই পরিচিতি যার। তিনি হলেন -শাকিব খান। আর তার বিরুদ্ধেই নাকি মামলা করতে চেয়েছিলেন ঢাকাই ছবির নবাগত নায়িকা শবনম বুবলির পরিবারের সদস্যরা। আর এমন বিস্ফোরক তথ্যের কথা গতকাল বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভির ঈদ উপলক্ষ্যে নির্মিত ‘শোবিজ টু নাইট; ঈদ স্পেশাল’ এ জানিয়েছেন শবনম বুবলি। এমন কি, বুবলির পরিবারের সদস্যরা মামলার প্রাথমিক কাগজপত্রও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি ও প্রযোজক সমিতিতে পাঠিয়েছিলেন। সে সময়  শাকিব খান তার অন্য একটি চলচ্চিত্রের শুটিংয়ে দেশের বাইরে অবস্থান করছিলেন।

অনুষ্ঠানটির দৃশ্যধারণ শেষে এ বিষয়ে শবনম বুবলি বলেন, ‘আমি যখন নিউজ প্রেজেন্টারের পেশা ছেড়ে চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নিলাম। তখন এ বিষয়টি আমার পরিবারকে জানাই। আর তারা কিছুতেই রাজি হচ্ছিল না। পরিবার থেকে খুবই ঝামেলা করছিল। আর আমি আমার সিদ্ধান্তে তো অটল ছিলাম। এরমধ্যে হঠাৎ করেই একদিন জানতে পারলাম আমার পরিবারের সদস্যরা শাকিব খানের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আর প্রাথমিক কাগজপত্র তারা শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, আর পরিচালক সমিতিতে পাঠিয়ে দিয়েছেন। তখন আমার অভিনয়ের বিষয়টি নিয়ে খুব জল ঘোলা হচ্ছিল। এরপর আমার বাসায় এসে পরিচালক ও প্রয়োজক আমার বাবা-মাকে বিষয়টি বুঝিয়ে বললেন। এরপর তারা রাজি হয়েছেন।’

Manual5 Ad Code


অনুষ্ঠানটিতে সেসময়কার স্মৃতি আউড়িয়ে শাকিব বললেন, তখন আমি কলকাতায় আমার একটি সিনেমার শুটিং করছিলাম। প্রযোজক টপি খান আমাকে ফোন করে বললেন, শাকিব ভাই শবনম বুবলিকে তো ‘বসগিরি’তে নেওয়া যাচ্ছে না। আপনার নামে তার পরিবারের সদস্যারা মামলা করতে যাচ্ছেন। আর মামলার প্রাথমিক কাগজপত্র বিএফডিসিতে পাঠিয়ে দিয়েছেন। তখন আমি প্রযোজককে বললাম, আপনি হিরোয়িনকে জিজ্ঞেস করেন সে অভিনয় করবে কি না? প্রযোজকের ভাষ্য অনুযায়ী বুবলি আত্মবিশ্বাস ছিল এমনই যে করেই হোক সে নায়িকা হিসেবে অভিনয় করবেই।’

এই সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলি, গত ঈদেও তিনি ছিলেন সংবাদ পাঠিকা। দর্শকদের খবর পড়ে শোনাতেন। এবার ঈদে নিজেই একের পর এক খবরের শিরোনাম হয়ে চলছেন। এবার ঈদে এই নায়িকার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। একটির নাম ‘বসগিরি’ অন্যটি ‘শুটার’। দুটি ছবিতেই বুবলির নায়ক শাকিব খান। এবার সবাই তাঁকে নতুন পরিচয়ে পাবেন। ঈদে নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তাঁর। তাও আবার একসঙ্গে দুটি সিনেমার। সেই হিসেবে বুবলি’র রাজকীয় অভিষেক তো বলাই যায়।

Manual7 Ad Code

Manual4 Ad Code

যমুনা টেলিভিশনের সংবাদ ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান ‘শোবিজ টুনাইট’। শোবিজ জগতে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে যমুনা টেলিভিশনের যাত্রার শুরু থেকেই কাজ করে যাচ্ছে তারা। আর আসছে ঈদকে কেন্দ্র করেই আয়োজন করা হয়েছে শোবিজ টুনাইটের বিশেষ এ পর্বটি। এছাড়া পুরো অনুষ্ঠানেরজুড়ে আড্ডা আর খুনসুটিতে মেতে ছিলেন শাকিব খান, শবনম বুবলি ও ‘বসগিরি’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি। অনুষ্ঠানটিতে তারা জানিয়েছেন ‘বসগিরি’ সিনেমাটি নির্মাণের সময়কালীন পিছনের গল্প।

পরিচালক শুনিয়েছিলেন শাকিব খানকে বসগিরি সিনেমাতে নেওয়ার কারণ। এছাড়াও সিনেমাকে ঘিরে শাকিব বলেছেন তার ভবিষ্যত পরিকল্পনার কথাগুলো। অনুষ্ঠানটি ঈদের দিন রাত আটটায় অনুষ্ঠানটি প্রচার হবে। বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান এক যুগেরও বেশি সময় ধরে সমানভাবে চলচ্চিত্রে অভিনয় করে চলছেন। তার কোনো ছবি মুক্তি মানে নিশ্চিন্ত নির্ভরতা। কারণ, বাংলাদেশের সিনেমা হলগুলো শাকিব খানের সিনেমা নিয়ে ব্যবসায়িকভাবে বেশি আশাবাদী থাকেন।

Manual7 Ad Code

আর সেই শাকিব খানের সঙ্গে ঈদের মতো বড় উৎসবে দুটি ছবি মুক্তি পাবে বুবলির। শাকিব খানের সাথে অভিনয়ের অভিজ্ঞতা কেমন? বুবলি বললেন, ‘এককথায় দারুণ। আমাদের দেশের সুপারস্টার সে। আর যার ছবি এখন দেশের বাইরে বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে। অভিষেক তার হত ধরেই। এটি নি:সন্দেহে একজন নায়িকার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করে।বিষয়টি ভেবেই আমার কাছে ভীষণ ভাল লাগছে।’

এদিকে শবনব বুবলি সম্পর্কে শাকিব জানালেন নতুন এক খবর। আর বললেন, একটা বিষয় না বললেই নয়, বুবলি যে এতো ভালো নাচতে পারে তা আমি থাইল্যান্ডে গানের শুটিংয়ে না দেখলে বুঝতেই পারতাম না। আমার ধারণা ছিল সে ভিন্ন একটি মাধ্যম থেকে এসেছে মোটামুটি হয়তো পারে। শুটিংয়ের সময় এমনও হয়েছে মাঝেমাঝে আমার নাচের স্টেপ ভুল হচ্ছিল। কিন্তু সে একেবারে পারফেক্ট। এরপর তাকে জিজ্ঞেস করলাম বিষয়টি এমন কেন? সে বলল, আমি যেদিন থেকে নায়িকা হিসেবে অভিনয় করা শুরু করেছি, সেদিন থেকেই নাচের চর্চা করছি। আর যদিও ছোট বেলায় নিয়ম করেই নাচ শিখতাম। অভিজ্ঞতার বিষয় তো রয়েছেই।

সংগৃহীত।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code