শাকিব খান বহিষ্কার, অবাক মন্ত্রী

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৭

শাকিব খান বহিষ্কার, অবাক মন্ত্রী

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে বহিষ্কার এবং মন্ত্রীর পদত্যাগ দাবি করা চলচ্চিত্র ঐক্যজোটের (চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন) এমন চিন্তাভাবনায় অবাক হয়েছি। গত কয়েক মাসে শাকিব খানকে দু’বার বহিষ্কার করে দিল। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।

Manual3 Ad Code

গত শুক্রবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

Manual5 Ad Code

তথ্যমন্ত্রী বলেন, যৌথ প্রযোজনার ছবির নির্মাণে মন্ত্রী-সচিবের কোনো সংশ্লিষ্টতা নেই। যৌথ প্রযোজনার ছবির নির্মাণ থেকে শুরু করে মুক্তি পর্যন্ত সব কিছুর সিদ্ধান্ত নেয় এফডিসির প্রিভিউ কমিটি। এখানে কোনো মন্ত্রীও বসেন না, সচিবও বসেন না।

Manual2 Ad Code

যৌথ প্রযোজনার নিয়ম না মানা ও জ্যেষ্ঠ শিল্পীদের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের ব্যানারে আন্দোলনকারী শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীদের একাংশ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে নিষিদ্ধ ও শাকিব খানকে আজীবনের জন্য বহিষ্কার করার সিদ্ধান্তে অবাক হয়েছেন বলে জানান মন্ত্রী।

Manual2 Ad Code

তথ্যমন্ত্রী ইনু বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে এফডিসিকে নতুন করে প্রাণের সঞ্চার করেছে। হাসিনা ক্ষমতায় আসার পর অন্ধকার পোড়োবাড়ি এফডিসি চত্বরকে পুনরুজ্জীবিত করেছি আমি। এখানে কোটি টাকার আধুনিক ডিজিটাল যন্ত্রপাতি, ক্যামেরা— সবই এনে দিয়েছি। এখন এফডিসিতে রমরমা অবস্থা, প্রতিদিন শুটিং হচ্ছে। শেখ হাসিনা চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছেন।

চলচ্চিত্র পরিবার অভ্যন্তরীণ ব্যবসায়িক দ্বন্দ্বে কেন সরকার কিংবা মন্ত্রীকে জড়াচ্ছে প্রশ্ন রেখে ইনু বলেন, আমি ওদের পক্ষে বা বিপক্ষে না। ওটা আমার কোনো ব্যাপার না। আমি বলছি যে আজকে জাজ মাল্টিমিডিয়াকে বহিষ্কার করে দিল, শাকিব খানকে আজীবন কাজ করতে দেবে না। এ জিনিসগুলো আমার কাছে রহস্যজনক লাগছে।

তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে, চলচ্চিত্র জগতের যে পরিবার, যারা প্রখ্যাত অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, তারা তাদের অভ্যন্তরীণ ব্যবসায়িক দ্বন্দ্বে লিপ্ত। সেখানে সরকারকে কেন জড়াচ্ছে? মন্ত্রীকে কেন জড়াচ্ছে? আমার কাছে এটা রহস্যজনক মনে হচ্ছে, একটা অস্থিরতা দেখছি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code