শাকিব চাইলেই পারেন?

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৭

শাকিব চাইলেই পারেন?

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক :: শবনম ইয়াসমিন বুবলীকে হুমকি দিয়েছিলেন অপু বিশ্বাস। গণমাধ্যমের কাছে দাবি করেছিলেন এই এই অভিনেত্রী। তার অভিযোগের মধ্যে ছিল অপু বিশ্বাসের ‘অকথ্য’ গালিগালাজ। অপু বিশ্বাস হুমকির বিষয়টি এড়িয়ে গেলেও গালিগালাজের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। কেন গালিগালাজ করেছেন? এই বিষয়টিও অপু গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বুবলীর পোস্টকে কেন্দ্র করে রাগান্বিত হয়েই এই কাজ করেছেন।

Manual1 Ad Code

বুবলীর পোস্টের মধ্যে ছিল শাকিব খানের উপস্থিতি। অর্থাৎ শাকিব খান বুবলীর পরিবারের সাথে সময় কাটানোর এক মুহূর্তে ছবিটি তোলা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বুবলী লিখেছিলেন ‘ফ্যামেলি টাইম।’এতেই মাথা খারাপ হয়ে যায় অপু বিশ্বাসের। অপু ফোন করে বসেছেন বুবলীকে।হুমকিও গালাগালি। যেটা ছিল বুবলীর ভাষ্য। তবে অপুর ভাষ্য শুধুই গালাগালি।

কি হোক না হোক সেটা বিষয় নয়। একটা বিষয় সুস্পষ্ট যে অপু বিশ্বাস ও বুবলীর মাঝে এখন প্রকাশ্য দ্বন্দ্ব চলছে।আর এই দ্বন্দ্ব শাকিব খানকে কেন্দ্র করে এটাও ‘ব্রড ডে লাইটের’ মতো পরিস্কার। দ্বন্দ্বটা কি নিয়ে?  দুইজনই শাকিবকে আঁকড়ে মিডিয়ায় অবস্থান ধরে রাখতে চাইছেন এমনটা? এ ধরনের প্রশ্ন ছিল অনেকেরই।   সেসব প্রশ্নের উত্তর সময় হলেই জানা যাবে। তবে এখন যে প্রশ্নটা প্রধান হয়ে দাঁড়িয়েছে তা হলো শাকিবের ওপর অপুর দখলদারিত্বের বিষয়টা। কেন অপু শাকিবের বিষয় নিয়ে মাথা ঘামাবেন?

Manual3 Ad Code

এই প্রশ্নের জবাবে অপুর ভাষ্য যে পাওয়া যায় তা থেকে অনুমেয় হলো শাকিব খান চাইলেই এই দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে পারেন। কারণ অপু বলছেন, শাকিব সব প্রশ্নের উত্তর জানেন। শাকিবকে প্রশ্ন করলেই জানা যাবে কেন অপু শাকিবের ওপর দখল রাখতে চাইছেন।এটা অপুই বলেছেন। তবে অপু ও বুবলীর কথাও বাদ দিলেও একটা প্রশ্ন থেকে যায় কেন শাকিব খান এই দ্বন্দ্ব জিইয়ে রাখছেন? নাকি দ্বন্দ্ব মিডিয়াগুলোই জিয়ে রাখছে। আবার এও হতে পারে অপু বিশ্বাসের শেষ কথাটাই সত্য।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code