বিনোদন ডেস্ক :: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাস। বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই জুটি। নিকট অতীতে একটা সময় ছিল, যখন শাকিব খানের সিনেমায় সহশিল্পী অপু বিশ্বাস থাকতেন। তাকে সিনেমায় নায়িকা চরিত্রে নেয়ার বিষয়েও প্রযোজকদের মতামত দিতেন তিনি। এমন কথাও শোনা যায়, তিনি অপুকে নিতে এক প্রকার বাধ্য করতেন।

Manual2 Ad Code

গত বছরের মাঝামাঝি সময় পাঁচটি সিনেমার শুটিং বাকি রেখেই হঠাৎ চলচ্চিত্রাঙ্গন থেকে উধাও হয়ে যান অপু বিশ্বাস। চলচ্চিত্রসংশ্লিষ্টরা তার সঙ্গে যোগাযোগের বহু চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর শাকিব-অপুর সর্ম্পকের ভাটা, অপুর বিয়ে, বাচ্চাসহ নানা গুঞ্জন ওঠে চলচ্চিত্র পাড়ায়। অপুর অনুপস্থিতিতে শাকিব খান নবাগত বুবলির সঙ্গে জুটি বেঁধে কয়েকটি সিনেমার কাজ করেন। এ সময় বুবলিও অন্য নায়কের সঙ্গে কাজ করতে রাজি হননি।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা ভাবতে শুরু করেন, শাকিব-অপুর জুটির অবসান ঘটিয়ে নতুন জুটির আবির্ভাব হয়েছে। ঠিক এমন এক সময়, গত মাসে ঢাকা আসেন অপু বিশ্বাস। বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি নিজেই এ খবর জানান। তখন তিনি জানিয়েছেন, খুব শিগগিরই সবার সামনে হাজির হবেন। তখন হঠাৎ উধাও হওয়ার বিষয়টি খুলে বলবেন এবং সবার কাছে ক্ষমা চেয়ে নিবেন। নির্মাতারা এখনো অপুর বিষয়ে শাকিব খানের সঙ্গেই আলাপ করছেন। কেননা এক মাস পার হলেও নির্মাতারা এখনো অপুর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

Manual4 Ad Code

নির্মাতাদের ধারণা, অপুর ফিরে আসার পেছনে কলকাঠি নেড়েছেন শাকিব খান। শাকিব শুটিং শিডিউল দিলেই অপু চলে আসবেন। এখনো অপু শাকিবের কথার বাহিরে যান না।

গোপন সূত্রে জানা যায়, শাকিব খানের পরিবারের লোকজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অপু বিশ্বাস। বিশেষ করে শাকিব খানের বাবার সঙ্গে অপুর কথা হয়।

Manual1 Ad Code

বিশ্বস্ত সূত্রে আরো জানা যায়, বর্তমানে অপুর ওজন বেড়ে গেছে। ওজন কমিয়ে এক মাসের মধ্যে শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তখন আবার শাকিব-অপু জুটি বেঁধে সিনেমায় কাজ করবেন।

সূত্র জানান, অনেকেই মনে করছেন, শাকিব অপুর সম্পর্ক ভালো নেই। বিষয়টি একদমই মিথ্যা। তাদের সম্পর্ক এখনো আগের মতোই রয়েছে। শাকিব-বুবলির ‘অহংকার’ সিনেমার শুটিং শেষ হলেই অপু আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন। তখন শাকিব-অপুর নতুন সিনেমার ঘোষণাও আসবে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

Manual4 Ad Code