শাবি’র ভিসিসহ অর্ধশত সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আরিফের অভিযোগ 

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৮

শাবি’র ভিসিসহ অর্ধশত সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আরিফের অভিযোগ 

Manual3 Ad Code

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী সভায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অর্ধশতাধিক সরকারী কর্মকর্তা অংশ নেয়ায় সিটি নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

বুধবার (২৫ জুলাই) আরিফুল হক চৌধুরী সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে এ অভিযোগ করেন।

Manual7 Ad Code

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২১ জুলাই শনিবার রাত ৮টার দিকে নগরীর আম্বরখানাস্থ একটি হোটেলের হল রুমে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান এর নির্বাচনী সভায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা: হিমাংশু লাল রায়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব ও উপ রেজিস্ট্রার, শাবিপ্রবির হিসাব পরিচালক, প্রধান প্রকৌশলীসহ অর্ধশতাধিক সরকারী কর্মকর্তা অংশ নেন। এটা আচরণবিধির লঙ্ঘন বলে তিনি উল্লেখ করেন।

Manual3 Ad Code

এ ব্যাপারে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার সাহার সাথে যোগাযোগ করা বিষয় তার জানা নেই বলে জানান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code