শাবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৭

শাবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪

Manual8 Ad Code

শাবি প্রতিনিধি :: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

গত শনিবার শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারীদের মধ্যে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত চারজনই সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী। বর্তমানে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

Manual1 Ad Code

আহতরা হলেন- শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন নাইম, ছাত্রলীগ কর্মী মাজেদুল ইসলাম অন্তু, আল মাসুদ ও সীমান্ত।

Manual2 Ad Code

জানা যায়, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় ধূমপান করা নিয়ে ইমরান গ্রুপের অনুসারী সাজ্জাদ ও তন্ময়ের সঙ্গে সবুজ গ্রুপের অনুসারী মনিরুজ্জামান মনিরের কথা কাটা-কাটি হয়। এসময় মনিরের সঙ্গে থাকা কর্মীরা তন্ময়কে মারধর করলে উভয়পক্ষ সংঘবদ্ধ হয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। সংঘষের্র এক পর্যায়ে সবুজের অনুসারীরা শাহপরাণ হলে গিয়ে ইমরানের গ্রুপের নিয়ন্ত্রণে থাকা তিনটি কক্ষ ও দুটি মোটরসাইকেল ভাংচুর করে।

Manual2 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ও শাখা স্থগিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ বলেন, জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটু ঝামেলা হয়েছে। পরে সিনিয়রদের হস্তক্ষেপে বিষয়টি মিটমাট হয়েছে।

সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, এটা জুনিয়রদের অর্ন্তকোন্দল। বিষয়টি সমাধান হয়ে গেছে।
প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সিনিয়রদের নেতাদের সাথে কথা বলে আমরা বিষয়টি সমাধান করেছি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code