সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতার সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীর কথা কাটাকাটি নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
সোমবার (২২ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার নূরপুর ইউনিয়নের পুরাসুন্ধা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলী সেবন ও ইন্টারনেট ব্যবসায়ী জুনায়েদ তালুকদারের মাঝে কথা কাটাকাটি হয়।
স্থানীয় সূত্র জানায়- ইন্টারনেটের ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আগের দিনের ঝগড়া নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ছুড়ে দেয়। এতে অন্তত ৫০ জন আহত হয়। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, শিমুল, জসিম, খোকন, শেখ সোহাগ, সোহেব, সায়েব আলী, মোতাব্বির হোসেন সোহাগ, মাসুক, রুবেল, খেলু, হেলন মিয়া, সারাজ মিয়া, লস্কর মিয়া, কাপ্তান, কামাল, আলমগীর, লিলু, সিরাজ, এমরান ও আকল আলী, জুনায়েদ তালুকদার, নজরুল তালুকদার, রতন তালুকদার, শাহজাহান তালুকদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি