সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মে ২০, ২০২৪
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সাকিব নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২০ মে) সকাল ৬টায় শায়েস্তাগঞ্জ থানার অলিপুরে সৈয়দ আবতাব উদ্দিন শাহ্ মাজার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ সাকিব চট্টগ্রামের বোয়ালখালির উপজেলার পশ্চিম কদুরখীল গ্রামের মান্নান মিয়ার ছেলে।
সাকিবের সঙ্গে পাওয়া আইডি কার্ড অনুযায়ী চট্টগ্রাম ম্যাফ সুজ লিমিটেডের অধীনে অ্যাম্বোসিং বিভাগের জেনারেল অপারেটর তিনি। তবে তার অফিস থেকে জানানো হয় অফিসে আছেন সাকিব।
জানা যায়, রেললাইনের হাঁটাহাটি করছিলেন সাকিব। এ সময় ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় তার। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি