শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৬

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২

শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৬

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মধ্য রাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Manual8 Ad Code

 

বুধবার (০৯ নভেম্বর) রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

 

Manual5 Ad Code

গ্রেফতাররা হলেন- রাসেল মিয়া, সাহিদ আহম্মদ, রুহুল আমিন, হৃদয় মিয়া, অয়ন মিয়া ও সাগর মিয়া।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।

Manual7 Ad Code

 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় চুরি-ডাকাতি করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা গ্রেফতার এড়াতে আত্মগোপনে থেকে ডাকাতি করতেন।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code