শাল্লা কাণ্ডের নিন্দা জানালেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২১

শাল্লা কাণ্ডের নিন্দা জানালেন ওবায়দুল কাদের

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : হিন্দু ধর্মাবলম্বীদের মাইনরিটি না ভাবার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের নাগরিক হিসেবে সকলের সমান সুযোগ ও অধিকার রয়েছে। নাগরিক হিসেবে একজন মুসলমানের রাষ্ট্রের প্রতি যে অধিকার তেমনি হিন্দু ধর্মাবলম্বীদেরও সমান অধিকার রয়েছে। শেখ হাসিনা যতোদিন আছেন, আপনাদের কোনো ভয় নাই।

 

সোমবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। অসাম্প্রদায়িক চেতনা দিয়েই গড়ে তুলতে হবে এদেশের সমৃদ্ধির সোপান। মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে একটি অশুভ চক্র, সাম্প্রদায়িক গোষ্ঠী এদেশের হাজার বছরের ঐতিহ্যে আঘাত আনার অপচেষ্টা করে যাচ্ছে। বিভেদের কৃত্রিম প্রাচীর গড়তে যারা অপচেষ্টা করে তারা কোনোদিন সফল হবে না।

 

Manual1 Ad Code

তিনি বলেন, যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার কঠোর। অপকর্মকারীদের কোনো রাজনৈতিক দল নেই।

Manual5 Ad Code

 

সম্প্রতি খুলনার রূপসা ও সুনামগঞ্জের শাল্লাসহ দুই একটি জায়গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মন্দির ভাঙা ও বাড়িঘরে হামলার ঘটনার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তীব্র নিন্দা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রকৃত দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে।

 

Manual1 Ad Code

২০০১ সালে বিএনপি-জামায়ত জোট সরকারের ভয়াবহ স্মৃতির কথা স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, এখনো সেই ভয়াবহ স্মৃতি মুছে যায়নি, তখন সনাতন ধর্মাবলম্বীরা কত অসহায় ছিল, শতশত ঘরবাড়ি ধ্বংস করা হয়েছিল, কত নারী লাঞ্চিত হয়েছিলো।

Manual6 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code