শাসকদলের অনিয়মের কারণে ত্রাণ পাচ্ছে না বন্যার্থরা : খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৭

শাসকদলের অনিয়মের কারণে ত্রাণ পাচ্ছে না বন্যার্থরা : খন্দকার মুক্তাদির

Manual2 Ad Code

সিলেট :: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান অবৈধ সরকার বন্যার্তদের সঠিকভাবে ত্রাণ দিতে সম্পন্ন ব্যর্থ। সরকার যে পরিমান বরাদ্ধ দিচ্ছে তা পাচ্ছেন না পানিবন্দি মানুষ। দেশের মানুষ চমরভাবে বন্যা ক্ষতিগ্রস্থ হয়ে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাচ্ছেন। শাসকদলের অনিয়মের কারনে বন্যার্থরা সঠিকভাবে ত্রাণ পাচ্ছে না। দেশের দূর্যোগকালীন মুহুর্তে মানুষের পাশে নেই আওয়ামীলীগ, গণমানুষের দল বিএনপি। অতিতের ন্যায় সকল দূর্যোগ মুহুর্তে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ¬িসনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে ইনশাল্লাহ।

Manual7 Ad Code

শনিবার (২৬ আগষ্ট) সিলেট সদর উপজেলার বন্যা কবলিত কান্দিগাঁও ইউনিয়নে গবিন্দপুর ও মিরপুর এবং মোগলগাঁও ইউনিয়নের মৌলভীরগাঁও ও দশগ্রাম বাজারে নিজ উদ্যোগে পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা শহিদ আহমদ চেয়ারম্যান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, বশির মিয়া, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, ফারুক আহমদ, আফসর খান, শামীম আহমদ, শাহজাহান আহমদ জুমেল, খালেদ আহমদ মেম্বার, ফরিদ আহমদ, জেলা বিএনপির সদস্য ও ১নম্বর জালালাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক জৈন উদ্দিন মেম্বার, বদরুল ইসলাম, খালেদ আহমদ, জুবেল আহমদ, সাহাব উদ্দিন, জয়নাল আহমদ, দুলাল আহমদ, মুমিন আহমেদ, রিয়াজুল ইসলাম, লিটন আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code