শাহজাদপুরে স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯

শাহজাদপুরে স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

Manual8 Ad Code

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রীকে হত্যার দায়ে রাশিদুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Manual6 Ad Code

রোববার (২৯ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির অনুপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত রাশিদুল শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের আবদুল মতিনের ছেলে।

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

Manual8 Ad Code

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালে পোতাজিয়া গ্রামের আবদুল মতিনের ছেলে রাশিদুল ইসলামের সঙ্গে একই উপজেলার আন্দারকোটা পাড়া গ্রামের আব্দুস ছালামের মেয়ে সালমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর রাশিদুল বাবা-মা ও স্ত্রীকে নিয়ে তার শ্বশুরবাড়ির কাছে দরগাপাড়া গ্রামে বসবাস করতে থাকে। এরপর থেকে রাশিদুল স্ত্রী সালমা খাতুনকে যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করে।

Manual4 Ad Code

এ অবস্থায় সালমা খাতুন নয় মাসের অন্তঃসত্ত্বা হলে তাকে তার বাবার বাড়িতে নিয়ে আসা হয়। ২০১১ সালের ২৩ জানুয়ারি রাতে রাশিদুল তার শ্বশুরবাড়িতে আসে। ওই দিন রাত ৮টার দিকে বেড়ানোর কথা বলে রাশিদুল তার স্ত্রীকে বাইরে নিয়ে গিয়ে তার শ্বশুরবাড়ির কাছে তারিকুল ইসলামের বাঁশঝাড়ের নিচে মারপিট করে এবং শ্বাসরোধে হত্যা করে। অনেক খোঁজা-খুঁজির করার পর রাত সাড়ে ১২টার দিকে ডোবার কাছে সালমার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

Manual2 Ad Code

এ ঘটনায় সালমার বাবা আব্দুস ছালাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে বিচারক রবিবার এই রায় দেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code