বিনোদন ডেস্ক :: বামন বা স্বল্প দৈর্ঘ্যের মানুষকে নিয়ে ছবি করতে চলেছেন পরিচালক আনন্দ এল রাই। তাতে মুখ্য ভূমিকায় যে শাহরুখ খান থাকবেন, তা হয়তো অনেকেরই জানা। কিন্তু পরিচালক এবার তাঁর আস্তিনের আরও একটি তাস বার করেছেন।

Manual3 Ad Code

তিনি জানিয়েছেন, ছবিতে একইসঙ্গে দেখা যাবে বলিউডের দুই প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে। এছাড়াও শোনা যাচ্ছে, সোনম কাপূর ও আলিয়া ভট্টকেও নাকি দেখা যেতে পারে এই ছবিতে। দীপিকা-ক্যাটরিনা দু’জনেই নাকি শাহরুখের সঙ্গে রোম্যান্স করবেন। এই প্রথম এই দুই অভিনেত্রীকে এক ছবিতে দেখা যাবে।

Manual1 Ad Code

শোনা যায়, রণবীর কাপূর দু’জনেরই প্রাক্তন বয়ফ্রেন্ড হওয়ায় দীপিকা-ক্যাটরিনার সম্পর্ক মোটেই ভাল নয়। কিন্তু যদি সত্যিই তাঁরা একসঙ্গে এই ছবি করেন, তাহলে বলতে, হবে, সম্পর্কের শীতলতার গল্প এখন অতীত, সেখানে উষ্ণতা এসেছে।