শাহরুখ-আমির-সাইফকে ইসলাম ধর্ম ত্যাগের হুমকি

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

শাহরুখ-আমির-সাইফকে ইসলাম ধর্ম ত্যাগের হুমকি

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :: বিগ বস ১০-এর প্রতিযোগী স্বামী ওম হুমকি দিয়েছেন তিন খানকে। হুমকিতে বলা হয়েছে- শাহরুক খান, আমির খান ও সাইফ আলী খান যদি ইসলাম ধর্ম না ছাড়েন তাহলে তাদের অপহরন করা হবে। স্বামী ওম বলেন, ‘প্রথমে ওই খানদের ভাল করে বোঝানো হবে, আর তাতে যদি কাজ না হয়, তবে অপহরণ করে তাদের হিন্দু ধর্ম গ্রহণে বাধ্য করা হবে।’

Manual3 Ad Code

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে স্বামী ওমকে বলেন, ‘শর্মিলা ঠাকুর এবং কারিনা কাপুর শুধু অর্থের লোভে মনসুর আলি পাতৌদি ও সাইফকে বিয়ে করেন।

Manual1 Ad Code

শুধু শর্মিলা, কারিনাই নন, শাহরুখ খানের স্ত্রী গৌরিও বাদ যাননি স্বামী ওমের হুমকি থেকে। তার দাবি, শাহরুখ সুপারস্টার হবেন, সেটা তিনি আগেই জানিয়েছিলেন। আর সেই ‘লোভে’ গৌরি শাহরুখকে বিয়ে করেন।

Manual6 Ad Code

শুধু তাই নয়, শাহরুখ, সাইফ বা আমির প্রত্যেকেই হিন্দু মেয়ের সঙ্গ পাওয়ার ‘লোভে’ বিয়ে করেন। আর তাই এবার বলিউডের খানদের হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে বলে হুমকি দেন স্বামী ওম।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code