সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন বাসচালক। এ সময় আরো ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নূরপুর মা ফিলিং স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আরিফুল ইসলাম।
তিনি জানান, সিলেটগামী আব্দুল্লাহ পরিবহনের একটি বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাস চালক। তবে তার পরিচয় জানা যায়নি। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি