শায়েস্তাগঞ্জে জেএসসি পরীক্ষা দিচ্ছে শ্রবণ প্রতিবন্ধি রুবিনা

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯

শায়েস্তাগঞ্জে জেএসসি পরীক্ষা দিচ্ছে শ্রবণ প্রতিবন্ধি রুবিনা

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : নাম রুবিনা আক্তার। দেখে বুঝার উপায় নেই রুবিনা শ্রবণ ও বাক প্রতিবন্ধী! কিন্তু সে কানে শুনেনা কথাও বলতে পারে না। তবুও পড়ালেখা থেকে পিছিয়ে পড়েনি। অন্যদের মতই এবছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করছে।

 

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ১২টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, রুবিনা পরীক্ষা দিচ্ছে। কারো সাথে কোন কথা নেই, নরাচরাও নেই। সে প্রশ্ন পড়ে খাতায় উত্তর লিখেই যাচ্ছে।

 

Manual4 Ad Code

রুবিনা সদর উপজেলার উচাইল শংকরপাশা গ্রামের বাচ্ছু মিয়ার মেয়ে। ৩ ভাইয়ের একমাত্র বোন রুবিনা। জন্মগত ভাবে প্রতিবন্ধি। তার এক ভাই সোহান মিয়াও জেএসসি পরীক্ষা দিচ্ছে এবং বড় ভাই এসএসসি পরীক্ষার্থী। সে উচাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

Manual7 Ad Code

 

রুবিনার পিতা বাচ্ছু মিয়া পেশায় কৃষক। তিনি কৃষির উপর নির্ভর করে সংসার চলে এবং ছেলে-মেয়ের পড়ালেখা খরচ চালাচ্ছেন। তবে সমাজসেবা থেকে তার মেয়েকে প্রতিবন্ধি ভাতা এবং স্কুল থেকে উপবৃত্তি দেয়া হয়।

 

পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, রুবিনা অন্য শিক্ষার্থীর মতই পরীক্ষা দিচ্ছে। তবে সে কানে শুনেনা, কথাও বলতে পারে না। তার খাতায় লেখার ধরণ দেখে তাকে প্রতিবন্ধি বুঝার উপায় নেই।

 

Manual5 Ad Code

উচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান জানান, শিক্ষার্থী রুবিনা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে। পড়ালেখায় তার আগ্রহ পরিলক্ষিত হয়। শ্রেণি শিক্ষকরা তাকে ইশারা ইঙ্গিতে ও বোর্ডে লিখে তাকে পড়া শেখানোর চেষ্টা করেন। সেও যদি কিছু জানতে চায় তাহলে খাতায় অথবা বোর্ডে লিখে প্রশ্ন করে। আমার জানামতে রুবিনা কোন বিষয়ে প্রাইভেট পড়েনি। সব কিছুই ক্লাসে শিখে।

 

পরীক্ষা কেন্দ্রের সচিব মো. নুরুল হক বলেন, তাকে দেখে বুঝার উপায় নেই সে প্রতিবন্ধি। সে তার পরিক্ষা দিয়ে যাচ্ছে। তার হাতের লেখা খুবই সুন্দর। নির্ধারিত সময়ের মধ্যে তার লেখা শেষ না হলে তাকে অতিরিক্ত ২০ মিনিট সময় বাড়িয়ে দেয়ার সুযোগ রয়েছে। তবে রুবিনা নির্ধারিত সময়ের মধ্যেই উত্তরপত্রে লেখা শেষ করে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code