শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২২

শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

Manual3 Ad Code

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় আফছর আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (০৪ জুলাই) রাত সাড়ে ৮টায় শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

আফছর আলী চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কাছিশাইল গ্রামের আজিম উল্লার ছেলে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বেপরোয়া গতির ট্রাক নতুন ব্রিজ এলাকায় ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

Manual3 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মেদ জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code