শায়েস্তাগঞ্জে স্বামী সন্তানসহ নারী ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২

শায়েস্তাগঞ্জে স্বামী সন্তানসহ নারী ইউপি সদস্য গ্রেপ্তার

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার শায়েস্তাগঞ্জে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য মোছা. লাকী আক্তার (৪০) স্বামী সন্তানসহ গ্রেপ্তার হয়েছেন।  গ্রেপ্তারকৃত অপর দুজন হচ্ছেন তার স্বামী নানু মিয়া (৫০) ও মেয়ে মিতু আক্তার (২২)।

 

তারা শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কলিমনগর হামুয়া গ্রামের বাসিন্দা। একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত মধ্যরাতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক কামালের নেতৃত্বে এসআই সঞ্জিত চন্দ্র নাথ, এএসআই মো. ইমাম হোসেন, এএসআই লিটন চন্দ্র পাল, এএসআই মো. কবির হোসেনসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে নিজ বাড়ি থেকে নারী ইউপি সদস্যসহ এ ৩ জন গ্রেপ্তার হন।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে কয়েকটি মামলার তদন্ত চলমান আছে। এর মধ্যে একটি মামলায় কোর্টে থেকে ওয়ারেন্ট আসে। এ প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code