শিক্ষক ধর্মঘট স্থগিত, ক্লাস শুরু কাল

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৬

শিক্ষক ধর্মঘট স্থগিত, ক্লাস শুরু কাল

Manual2 Ad Code

Class

সুরমা মেইল নিউজ : বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন তাদের চলমান ধর্মঘট কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। আগামীকাল বুধবার থেকে তারা ক্লাসে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন। ফেডারেশনের নেতাদের নিয়ে দীর্ঘ বৈঠক শেষে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা কথা জানান।

Manual4 Ad Code

নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আশ্বাস দিয়েছেন এবং আমরা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখতে চাই। আমরা সরকারকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিতে চাই । আশা করি এই সময়ের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে।

Manual2 Ad Code

চলমান আন্দোলনের অংশ হিসাবেই ধর্মঘট কর্মসূচি স্থগিত ঘোষণা করার কথা জানিয়েছে ফেডারেশনের মহাসচিব মাকসুদ কামাল বলেন, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত থাকবে। আগামী ৩ ফেব্রুয়ারি সমিতির ফেডারেশনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে আমরা আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করবো।

Manual4 Ad Code

সংশ্লিষ্ট শিক্ষক সমিতিগুলো তাদের নিজ নিজ সংগঠনের সদস্যদের সঙ্গে আলোাচনা করে ধর্মঘট কর্মসূচি চূড়ান্ত করবে। তবে আমরা আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাবো। পুরোদমে ক্লাস শুরু হবে।

Manual8 Ad Code

ছাত্রছাত্রীদের যে ক্ষতি হয়েছে তা যে কোনোমূল্যে পুরণ করা হবে। কাল থেকেই আমরা সে কাজ শুরু করবো।গতকাল সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পরই শিক্ষক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ইঙ্গিত দেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code