শিগগিরই সিলেট জেলা-মহানগর ছাত্রলীগের কমিটি : লেখক

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

শিগগিরই সিলেট জেলা-মহানগর ছাত্রলীগের কমিটি : লেখক

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক : শিগগিরই সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি উপহার দেওয়া হবে বলে নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

 

শনিবার (১৩ মার্চ) সিলেটের কবি নজরুল অডিটরিয়ামে আয়োজিত কর্মীসভায় এ কথা বলেন তিনি।

 

Manual6 Ad Code

এ সম্পর্কিত সংবাদ

 

 

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি গঠন প্রসঙ্গে লেখক ভট্টাচার্য বলেন, আপনারা (সিলেট ছাত্রলীগ) অনেক দিয়েছেন। কষ্ট করেছেন। এখন আমাদের দেবার পালা। আমরা খুব শিগগিরই জেলা ও মহানগরের কমিটি দেব। ওই কমিটির নেতৃত্বে আপনারা সুগঠিত হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।

Manual8 Ad Code

 

তিনি বলেন, বাঙালি জাতিকে মুক্তির স্বাদ দিয়েছিলেন যিনি, সেই মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় সপরিবারে হত্যা করা হয়। তারপর সেই পাকিস্তানের মদদপুষ্ট দালালরা স্বাধীনতার পতাকা খামছে ধরে। পরবর্তীতে দেশে পদার্পণ করে ১৯৮১ সালে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নিলে রক্তের ঋণ শোধ করতে তারই নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়ায়।

 

তিনি বলেন, এরপর ১৯৮১ থেকে’৯৬ সাল স্বৈরাচারী এরশাদ ও খুনি জিয়ার বিরুদ্ধে লড়তে হয়েছে। তারা বুলেটের মাধ্যমে ক্ষমতায় এসে মানুষকে শোষণ করেছে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে বাংলার জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছে। কিন্তু সত্য কোনদিন চাপা থাকে না। সত্য একদিন উদঘাটন হবেই। বাংলার মানুষ সেই সত্য জনতে পেরেছে। দীর্ঘ একযুগ ধরে জাতির পিতার তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে পৌঁছেছে।

 

Manual1 Ad Code

সিলেট জেলা ও মহানগরের কর্মীসভায় কেন্দ্রীয় ছাত্রলীগের একঝাঁক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীসভা সফল করতে সিলেট জেলা  ও মহানগরের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code