শিশু ইমন হত্যা : দ্রুত বিচার কার্যক্রম শুরু, পরবর্তী শুনানী ৩ অক্টোবর

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৬

শিশু ইমন হত্যা : দ্রুত বিচার কার্যক্রম শুরু, পরবর্তী শুনানী ৩ অক্টোবর

Manual4 Ad Code

resize58627সুরমা মেইল নিউজ :: সিলেটের ছাতকে চাঞ্চল্যকর শিশু ইমন হত্যা মামলার বিচার কার্যক্রম সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্র্যাইব্যুনালে শুরু হয়েছে। ট্রাইবুনালের বিচারক মকবুল আহসানের আদালতে সোমবার মামলাটির প্রথম কার্যক্রম শুরু হয়। শুনানীশেষে আদালত ৩ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানীর দিন ধার্য্য করে এবং বাচ্চু নামের এক আসামীর জামিন মঞ্জুর করেন।

Manual8 Ad Code

এর আগে মামলাটি সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল আদালতে বিচারাধীন ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মামলাটি সম্প্রতি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্র্যাইব্যুনালে স্থানান্তর করা হয়।

Manual4 Ad Code

দ্রুত বিচার ট্র্যাইবুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, গতকাল সোমবার মামলাটির প্রথম শুনানী অনুষ্ঠিত হয়েছে। তারা দ্রুততম সময়ে মামলাটির বিচার কার্যক্রম শেষ করতে চান। তিনি জানান, মামলার ৭ আসামীর মধ্যে একজন পলাতক রয়েছে। বাকি ৬ আসামীর মধ্যে আগেই দুজন জামিনে ছিল। গতকাল বাচ্চু নামের একজনের জামিন হয়েছে।

Manual7 Ad Code

ইমন ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে ও লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার কমিউনিটি বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র ছিল। ২০১৫ সালের ২৭ মার্চ তাকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণের দু’লক্ষ টাকা না পেয়ে অপহরণকারীরা শিশু ইমনকে হত্যা করে।

Manual5 Ad Code

৮ এপ্রিল মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে সিলেট নগরীর কদমতলী বাসষ্ট্যান্ড থেকে শিশু ইমনের হত্যাকারী ঘাতক ইমাম জামায়াত নেতা সুয়েবুর রহমান সুজনকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, বিষের বোতল ও রক্তমাখা কাপড় উদ্ধার করে। এমনকি বাতিরকান্দি হাওর থেকে ইমনের মাথার খুলি ও হাতের হাড় উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত ইমনের বাবা জহুর আলী বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছাতক থানায় মামলা (নং-৩২) করেন। আসামীদের মধ্যে  জামায়াত নেতা সুয়েবুর রহমান সুজন, বাচ্চু, জায়েদ, রফিক রয়েছে জেল হাজতে। এ মামলার অন্য আসামী সালেহ আহমদ পলাতক রয়েছে। দুজন আগেই জামিনে ছিল।

চলতি বছরের ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাঞ্চল্যকর এ মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণের জন্য গেজেট প্রকাশ করে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code