শিশু হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৭

শিশু হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ

Manual2 Ad Code

ময়মনসিংহের তারাকান্দায় ছয় বছর আগে এক শিশুকে হত্যার দায়ে তিনজনকে প্রাণদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ড ছাড়াও প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার সঞ্জু জানিয়েছেন।

Manual3 Ad Code

মঙ্গলবার (২৮ নভেম্বর) অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় ঘোষণা করেন।

Manual3 Ad Code

দণ্ডিতরা হলেন- তারাকান্দা উপজেলার লাউটিয়া গ্রামের আকবর আলী (৪০), আকরাম হোসেন (৩৫) ও বাড়ৈইপাড়া গ্রামের তানভীর হাসান আনিছ (৩২)।

রায় ঘোষণার সময় আকবর ও তানভীর আদালতে উপস্থিত ছিলেন আকরাম পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ, ২০১১ সালের ৩০ অগাস্ট একটি মোবাইল ফোন বিক্রি করাকে কেন্দ্র করে লাউটিয়া গ্রামের খোকন পণ্ডিতের ১৩ বছর বয়সী ছেলে সুজন চেতন পণ্ডিতকে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরে স্থানীয় একটি পুকুর পাড়ে তার লাশ ফেলে রাখে। পরদিন সুজনের বাবা তিনজনকে আসামি করে থানায় এই হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১২ সালে ৩ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code