শুন্য পকেটে কানাডায় ফারুকী-তিশা!

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৭

শুন্য পকেটে কানাডায় ফারুকী-তিশা!

Manual4 Ad Code

নতুন সিনেমা ‘ডুব’ নিয়ে মিশরের একটি চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। সেখান থেকে সোজা ছুটেছেন কানাডায়। পকেট যে শূন্য সেই দিকে খেয়াল ছিল না তার।

Manual1 Ad Code

কানাডা যাওয়ার পর মিশর থেকে একটা মেইল আসে ফারুকীর কাছে। তার অবস্থা হয়েছে এমন— পকেটে নাই টাকা, চলে গেলেন কানাডা। বাকিটা নির্মাতার কাছেই শোনা যাক।

সোমবার দুপুরে ফেসবুকে ফারুকী শোনালেন পকেটশূন্য হওয়ার ঘটনা। তার ভাষ্যে— ‘ভ্যাংকুভারে এসে খুব এনজয় করছি। এখানে আসার পথে একটা মেইল পেলাম মিশর থেকে। মেইলে আমাদেরকে জানানো হয়েছে আমরা নাকি গুরুত্বপূর্ণ কিছু ফেলে এসেছি। এখন জানতে চাচ্ছে কীভাবে পাঠাতে পারে। আমরা বললাম, আমরা তো স্মৃতি ছাড়া কোনো গুরুত্বপূর্ণ জিনিস ফেলে আসিনি।’

Manual5 Ad Code

ফারুকী লেখেন, ‘ভ্যাংকুভারে হোটেলে চেক ইন করে উপলব্ধি করলাম, স্মৃতির পাশাপাশি আমরা আমাদের যাবতীয় ডলারও ফেলে এসেছি। ফলে আমরা এখন একটা চমৎকার কপর্দকহীন জীবন যাপন করছি।’

Manual6 Ad Code

‘ডুব’ মিশরের এল গোনা চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়। এতে ফারুকীর সঙ্গে যোগ দেন স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটি এর আগে অংশ নেয় চীন ও রাশিয়ার উৎসবে। জিতে নেয় একটি পুরস্কারও।

‘ডুব’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান। আরো আছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্নো মিত্র। প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান।

সিনেমাটি বাংলাদেশ-ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর। পাশাপাশি আরো কয়েকটি দেশে মুক্তি চূড়ান্ত হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code