সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯
সিলেট নগরীতে অনুমতি ছাড়া শুভেচ্ছা পোস্টার, ব্যানার না লাগাতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মাসুক উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন।
তাঁরা এক যৌথ বিবৃতিতে দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীর প্রতি এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘আমরা এসেছি কাজ করার জন্য, সস্তা প্রচার প্রপাগান্ডায় আমরা বিশ্বাসী নই। এ ব্যাপারে তাঁরা সকরের সহযোগিতা কামনা করেন।’
Design and developed by ওয়েব হোম বিডি