শেখঘাটে স্বাদে ৩শ’ কেজি পচা ধ্বংস মিষ্টি, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, মে ১৭, ২০১৬

শেখঘাটে স্বাদে ৩শ’ কেজি পচা ধ্বংস মিষ্টি, ৫০ হাজার টাকা জরিমানা

Manual4 Ad Code

Syllet

সুরমা মেইল নিউজ : অপরিচ্ছন্ন পরিবেশ ও পচা মিষ্টি বিক্রির দায়ে সিলেটের অভিজাত মিষ্টান্ন বিক্রয়কারী প্রতিষ্ঠান স্বাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে প্রায় ৩শ’ কেজি মিষ্টি। রোববার (১৫ মে) বিকেলে নগরীর শেখঘাট স্বাদ এর ফ্যাক্টরিতে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাজিরবাজার ফুড কমপ্লেক্স-এ অভিযান পরিচালনা করে অপরিচ্ছন্ন পরিবেশে বিস্কুট তৈরি ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রির দায়ে আরও ২০ হাজার টাকা জরিমানা করেন।

Manual5 Ad Code

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম ও অমিত চক্রবর্তীর নেতৃত্ব এ অভিযান পরিচলনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন- বিএসটিআই সিলেটের ফিল্ড অফিসার পারভেজ মিয়া।

Manual2 Ad Code

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম বলেন- অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির কারণে মিষ্টি বিক্রয়কারী প্রতিষ্ঠান স্বাদ’কে ৫০ হাজার এবং প্রায় ৩শ’ কেজি মিষ্টি ধ্বংস করা হয়। এসময় কাজিরবাজার ফুড কমপ্লেক্স বেকারিতে নোংরা পরিবেশের কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code