শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: সেই ৭ জনের জামিন চেম্বারে স্থগিত

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২১

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: সেই ৭ জনের জামিন চেম্বারে স্থগিত

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত সাতজনকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বারজজ আদালত।

 

বৃহস্পতিবার (২৭ মে) রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বারজজ আদালত এই আদেশ দেন।

 

আদেশের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

তিনি বলেন, ‘জামিন স্থগিত ও বাতিল চেয়ে করা আবেদনের বিষয়ে আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চেম্বারজজ আদালতে শুনানি নিয়ে এই আদেশ দেন।’

 

Manual5 Ad Code

এর আগে হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছিল।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code