শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার ব্যাপক উন্নয়ন : শফিক চৌধুরী

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭

শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার ব্যাপক উন্নয়ন : শফিক চৌধুরী

Manual6 Ad Code

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সু-শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই ভবিষ্যৎ প্রজন্মকে আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেতে হবে। বর্তমান সময়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে। আর তাই বর্তমান সময়ে দেশে বছরের প্রথম তারিখ নতুন বই হাতে পেয়ে আনন্দ ভরে বই উৎসব পালন করতে পারে শিক্ষার্থীরা। যা অন্য কোন সরকারের আমলে সম্ভব হয়নি।

Manual2 Ad Code

তিনি আরোও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে সরকার সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষদেরকে নিজের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছিয়ে দিতে দেশের প্রত্যেকটি ইউনিয়নে ৩টি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। কৃষি উন্নয়নের জন্য কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে সার-বীজ ও টাকা। ঘরে ঘরে বিনামূল্যে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে বিদ্যুৎ। প্রযুক্তি ও যোগাযোগ ক্ষেত্রে এসেছে ব্যাপক সাফল্য। আর বিএনপি-জামায়াত দেশের উন্নয়নের চেয়ে লুটপাঠে ব্যস্থ ছিল। শেখ হাসিনা সরকারের সাফল্য দেখে বিএনপি-জামায়াত চক্র জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরে ও মানুষের সম্পদে অগ্নিসংযোগ করে অরাজকতা সৃষ্টি মাধ্যমে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার পায়তারায় লিপ্ত রয়েছে।

তিনি রোববার সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজীস্থ ‘মুন একাডেমী’র বার্ষিক এ্যাওয়ার্ড প্রদান ও ফলাফল বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানে বর্ষ সেরা অভিভাবকের এ্যাওয়ার্ড পান বিমল দেবনাথ ও বিনতা রাণী দেবনাথ দম্পত্তি এবং বর্ষ সেরা ছাত্রী এ্যাওয়ার্ড পান জাকিয়া সুলতানা মুন ও বর্ষ সেরা ছাত্র এ্যাওয়ার্ড পান শিফাত আহমদ সানী।

Manual7 Ad Code

একাডেমীর প্রতিষ্ঠাতা প্রভাষক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও গনিত শিক্ষক জাহিদুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিৎ ধর রন মেম্বার, ফতেহপুর কামিল মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক আফতাব উদ্দিন মাস্টার, রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রইছ আলী, মুন একাডেমীর পরিচালনা কমিটির সদস্য ডাঃ শাহনুর হোসাইন, লামাকাজী ইউপির প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার।

Manual3 Ad Code

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একাডেমীর শিক্ষার্থী মুহাইমিনুল ইসলাম সানী, নাতে রসুল পরিবেশন করেন গোলাম রব্বানী সাইম, মানপত্র পাঠ করেন জাকিয়া সুলতানা মুন ও স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর ধর্মীয় শিক্ষক মাওলানা মিছবাহ উদ্দিন।

অনুষ্ঠানে এলাকার মুরব্বী হাফিজ ইয়াহ্ইয়া মিয়া, শামছুল হক মোল্লা, মুক্তাধির আলী, গিয়াস উদ্দিন মেম্বার, পীর ইদ্রিস আলী, আতিকুর রহমান, ফরিদ উদ্দিন, মতিউর রহমান মানিক, আবদুল জলিল, শামছুল ইসলাম, আলা উদ্দিন, ইব্রাহিম আলী, সিরাজ উদ্দিন, অশ্বিনী রায়, একাডেমীর পরিচালনা কমিটির সদস্য কেয়া চৌধুরী, গোলাম মোস্তফা, খুর্শেদা বেগম, সুমা বেগম, রংমালা বেগম, নাজমা বেগম, জুলেখা বেগম, সংগঠক আবু বক্কর ফয়ছল, ছিদ্দিকুর রহমান, জহির উদ্দিন, সিরাজুল ইসলাম, রায়হান আহমদ, আলী আকবর লিকন প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code