শেখ হাসিনা সভাপতি, কাদের সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

শেখ হাসিনা সভাপতি, কাদের সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসাবে সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হয়েছেন।

 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ২১তম জাতীয় সম্মেলনের শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এ প্রস্তাবকে সমর্থন করেন দলের সভাপতিমণ্ডলীর আর একজন সদস্য পীযুষ ভট্টাচার্য। পরে প্রস্তাবটি কণ্ঠভোটে পাস করা হয়।

Manual6 Ad Code

 

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় (ছবি : সংগৃহীত)

Manual1 Ad Code

 

অপরদিকে, এছাড়া সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদেরর নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আব্দুর রহমান। এ প্রস্তাবটিও কণ্ঠভোটে পাস হয়। আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে পাঁচজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

Manual1 Ad Code

 

তারা হলেন- আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল ও মির্জা আজম।

 

Manual6 Ad Code

এর আগে দলের সভাপতি শেখ হাসিনা দুপুর ১২টা ৫৫ মিনিটে আওয়ামী লীগের বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ১০টা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সারাদেশ থেকে দলের সাড়ে সাত হাজার কাউন্সিলরের উপস্থিতিতে শুরু হয় এ অধিবেশন। সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মানুষের আস্থা বিশ্বাস যাতে অর্জন করা যায় সে লক্ষ্যে দলের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন।

 

শেখ হাসিনা বাঙালি মুক্তির প্রতিটি আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকার কথা তুলে ধরে বলেন, এ দলের নেতৃত্বে বাংলাদেশ অনেক উন্নতি করেছে, এগিয়ে নিতে হবে অনেক দূর। তাই সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন তিনি।

 

তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন পূরণই তার রাজনীতি। দলকে শক্তিশালী করে গড়ে তোলার পাশাপাশি মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code