সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫আগস্ট) দুপুরে নগরীর হাফিজ কমপ্লেক্সে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, এটিএম হাসান জেবুলসহ জেলা, মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি