শোক দিবসে সিলেট জেলা আ’লীগ ও মহানগর ছাত্রলীগের কর্মসূচি

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৭

শোক দিবসে সিলেট জেলা আ’লীগ ও মহানগর ছাত্রলীগের কর্মসূচি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: আগামী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা আওয়ামী লীগ ও মহানগর ছাত্রলীগ।

জাতীয় শোক দিবসের আগের দিন ১৪ আগস্ট বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।

১৫ই আগস্ট সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। শহীদ মিনারের কর্মসূচি শেষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে শিরনি বিতরণ করা হবে।

গৃহিত কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেক স্তরের নেতাকর্মীকে অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।

Manual4 Ad Code

এদিকে, এক বিবৃতিতে সিলেট জেলা আওয়ামী লীগের আওতাধীন প্রত্যেক উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী পালনের আহবান জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

Manual5 Ad Code

অন্যদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মহানগর ছাত্রলীগ। রোববার (১৩ আগস্ট) সকাল ১১ ঘটিকায় সিলেট জেলা পরিষদ মিলনায়তন এক আলোচনা সভা অনুষ্টিত হবে। এছাড়াও ১৪ আগস্ট হযরত শাহজালাল (রহ.) দরগাহ’র মসজিদ প্রাঙ্গণে বাদ যোহর দোয়া ও শিরণী বিতরণ করা হবে।

১৭ আগস্ট সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও ২৬ শে আগস্ট একুশে আগস্ট স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর ছাত্রলীগের আওতাধীন প্রত্যেক শাখার কমিটিকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী পালনের আহবান জানিয়েছেন সভাপতি আব্দুল বাছিত রুম্মান এবং সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code