শ্যামলী বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯

শ্যামলী বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Manual3 Ad Code

কুমিল্লার সদর দক্ষিণে রং সাইডে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Manual3 Ad Code

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

স্থানীয়রা জানায়, সদর দক্ষিণ উপজেলা সদর থেকে প্রয়োজনীয় কাজ শেষে স্বজল, কাজল ও শাহীন মোটরসাইকেলযোগে পদুয়ার বাজার বিশ্বরোডে আসছিল। এ সময়  শ্যামলী পরিবহনের একটি বাস রং সাইডে দিয়ে এসে ইউটার্ন করার সময় ওই তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত তিন মোটরসাইকেল আরোহী হলো- জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকার সানন্দা গ্রামের বাসিন্দা মো. সাদেক হোসেনের ছেলে কাজল, একই এলাকার লালমতি গ্রামের হুমায়ন কবিরের ছেলে স্বজল এবং একই গ্রামের শাহীন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাসটি উদ্ধার করা হয়েছে। এছাড়া  ঘাতক বাসের চালক হামিদুল ইসলামকে আটক করা হয়েছে। নিহত তিন মোটরসাইকেল আরোহীর মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানান তিনি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code