শ্রীদেবীর মৃত্যুর পেছনে দাউদ ইব্রাহীমের হাত রয়েছে!

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮

শ্রীদেবীর মৃত্যুর পেছনে দাউদ ইব্রাহীমের হাত রয়েছে!

Manual2 Ad Code

শ্রীদেবীর মৃত্যু নিয়ে ইতোমধ্যে নানা ধরনের রহস্য সৃষ্টি হয়েছে। জল্পনা-কল্পনা চলছে তার মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক তা নিয়ে।  এবার সেই সন্দেহের পারদ আরও চড়িয়ে দিলেন ভারতের রাজ্যসভার বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

Manual5 Ad Code

বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্য, ‘শ্রীদেবী কেবল খুনই হননি, এর পেছনে দাউদ ইব্রাহিমের যোগসাজশ আছে।’

Manual8 Ad Code

সাংসদ বলেন, প্রসিকিউশন কি বলে, এখন সেটাই দেখার বিষয়। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরগুলোর কোনো ধারাবাহিকতা নেই। শ্রীদেবী কখনও মদ ছুঁয়ে দেখেননি। তাহলে তার শরীরে কীভাবে অ্যালকোহল মিলল? তখন সিসিটিভি’র কী হয়েছিল? মিডিয়ার আগেই পৌঁছে গেলেন ডাক্তাররা, আর বলে দিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে!

প্রসঙ্গত, ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় শ্রীদেবীর রক্তে অ্যালকোহল পাওয়া গেছে। দুর্ঘটনাবশত ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যু নিয়ে তদন্ত চালাচ্ছে দুবাই পুলিশ। সব কাজ সারার পর দুবাই পাবলিক প্রসিকিউশন ছাড়পত্র দিলে তবেই তারকার মরদেহ ভারতে আনা যাবে।

Manual8 Ad Code

শ্রীদেবীর মৃত্যু নিয়ে মন্তব্য করছিলেন এই নেতা। এক পর্যায়ে দাউদ ইব্রাহিমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দাউদ ইব্রাহিমের সঙ্গে সিনেমার অভিনেত্রীদের অবৈধ সম্পর্কের দিকটিতেও আমাদের আলোকপাত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code