শ্রীমঙ্গলে চাচার হাতে ভাতিজা খুন, আহত মা

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

শ্রীমঙ্গলে চাচার হাতে ভাতিজা খুন, আহত মা

Manual7 Ad Code
A-(1)
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে নিহত হয়েছে এসএসসি ফলপ্রত্যাশী ভাতিজা। এ সময় ছুরিকাঘাতে নিহতের মা-ও আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মে) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের সুরভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাইয়াজ এবার শ্রীমঙ্গল দি বাডস রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এণ্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলো। বুধবার তার রেজাল বের হওয়ার কথা ছিলো। বুধবারের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাললে সে ৪.২৮ পেয়ে উত্তীর্ণ হয়েছে। রেজাল্ট জানার আগেই খুন হলো ফাইয়াজ। এদিকে এ ঘটনার সাথে সম্পৃক্ত জাকারিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়- মঙ্গলবার রাত ১২টার দিকে ব্যবসায়ী শামীম মিয়ার ছেলে ফাইয়াজ আহমদ ভাত খেতে বসলে তার চাচী তাকে ঠাণ্ডা ভাত এনে দেন। এ সময় সে ঠাণ্ডা ভাত খাবে না জানালে চাচীর সাথে কথা কাটাকাটি হয়। ঝগড়ার শব্দ শুনে ফাইয়াজের মা এসে এতে সম্পৃক্ত হলে উভয়ের মধ্যে শুরু হয় তুমুল পারিবারিক ঝগড়া। এ সময় জাকারিয়া ফাইয়াজের মা’কে গালিগালাজ করতে থাকলে ফাইয়াজ এর প্রতিবাদ জানায়।

একপর্যায়ে জাকারিয়া ক্ষিপ্ত হয়ে একটি ছুরি দিয়ে ভাতিজা ও তার মা’কে আঘাত করতে থাকে। গুরুতর আহতাবস্থায় তাদেরকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফাইয়াজ মারা যায়।

Manual6 Ad Code

ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় দু’জনকে উদ্বার করে হাসপাতালে নিয়ে যান। তিনি আরও জানান, ঘটনার সাথে সম্পৃক্ত জাকারিয়াকে আটক করা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code